রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা
বিদ্যুৎ-গ্যাস, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মী️দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তিসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে পদযাত্রা করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।
শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্য️ন্ত এই পদযাত্রা কর্ম️সূচি অনুষ্ঠিত হয়।কর্ম️সূচি শুরুর আগে সংক্ষিপ্ত এক সমাবেশে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস চরমে উঠেছে। সরকারের মন্ত্রীরা ব্যবসায়ীদের সঙ্গে সিন্ডিকেট করে দেশের টাকা বিদেশে পাচার করছে।
তিনি বলেন, দেশের লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী️র বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলা দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাঁধাগ্রস্ত করা যাবে না। অবৈধ সরকারকে বিদায় নিতেই হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ৯০’র আদলে গণঅভ্যূত্থানের মাধ্যমেই ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
পদযাত্রা কর্ম️সূচিতে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী নাগরিক আন্দোলনের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষামঞ্চের সভাপতি মনোয়ার হোসেন বেগ, মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি আনসার রহমান সিকদার, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলীম, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ জোটের শীর্ষ️ নেতারা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: