ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

কর্মসূচি বাস্তবায়নে যৌথসভা ডেকেছে বিএনপি

14 January 2023, 11:05:17

যুগপৎ আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে যৌথসভা ডেকেছে বিএনপি। এ যৌথসভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যুগপৎ আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যৌথসভা ডেকেছে বিএনপি।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতারা যৌথসভায় অংশ নেবেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: