রাজধানীতে আজ একযোগে মাঠে নামছে বিএনপিসহ ৩৩ দল
সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বেশ কিছু দাবিতে গণমিছিল নিয়ে একযোগে মাঠে নামছে বিএনপিসহ ৩৩টি রাজনৈতিক দল। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক মিছিল বের করবে দলগুলো।
জানা যায়, বিএনপির গণমিছিল দুপুর ২টায় নয়াপল্টন থেকে শুরু হবে। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ, ফকিরেরপুল পানির ট্যাঙ্ক এলাকায় ১২ দলীয় জোট, পুরানা পল্টন ক্রসিংয়ে জাতীয়তাবাদী সমমনা জোট, এফডিসি ক্রসিংয়ে এলডিপি এবং জামায়াতে ইসলামী বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ মিছিল করবে।
উল্লেখ্য, এর আগ গত ২৪ ডিসেম্বর সব বিভাগীয় শহর ও জেলা সদরে গণমিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে, আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল থাকায় ঢাকার গণমিছিল কর্মসূচি ৩০ ডিসেম্বর নির্ধারণ করে বিএনপি। জানা গেছে, বিএনপির গণমিছিল শেষে নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে। দলটির এক নেতা জানান, সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি ঘোষণা হতে পারে। তবে এটি এখনও নিশ্চিত নয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: