- গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
- হাদিস অস্বীকার থেকে সাবধান
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
পুলিশ সদর দপ্তরে বিএনপির প্রতিনিধি দল
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ সদর দপ্তরে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশস্থলের জটিলতা নিরসনে তারা কথা বলবেন।দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে পুলিশ সদর দপ্তরে প্রবেশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
চার সদস্যের বিএনপির প্রতিনিধি দলের অন্যরা হলেন— দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
জানা গেছে, সমাবেশ স্থানের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও মামলার বিষয়ে আলাপ করবেন প্রতিনিধি দলের সদস্যরা।
এর আগে মঙ্গলবার ২৬ শর্তে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি।
কিন্তু বিএনপি চাইছে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে। তাই নয়াপল্টনে সমাবেশ করতে অনড়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: