- বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা
- আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী: জামায়াত আমির
- বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
- টানা বৃষ্টির পর স্যাঁতসেঁতে পরিবেশ যেসব রোগের কারণ
- সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা
- ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা
- ফের পেছালো হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল
- তিন নদীর পানি বিপদসীমার ওপরে, প্লাবনের শঙ্কায় ২ জেলা
- বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, ফাইনালের টিকিট কার হাতে?
- আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম
মহিলা আ.লীগের নতুন সভাপতি চুমকি, সাধারণ সম্পাদক শবনম
আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি। সাধারণ সম্পাদক পদ দেয়া হয়েছে শবনম জাহান শিলাকে। শনিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় বলেন, যারাই নেতা নির্বাচিত হবেন, তারা সংগঠনটিকে সুসংগঠিত রাখতে কাজ করবেন। মানুষের সেবা করতে হবে, সেবা করে মানুষের মন জয় করতে হবে।
বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে মহিলাদের সবচেয়ে বড় সংগঠন মহিলা আওয়ামী লীগ। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর হাত ধরে এই সংগঠনের গোড়াপত্তন হয়।
মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মাহমুদা বেগম কৃক। এরপর পাঁচ বছর কেটে গেলেও সংগঠনের সব সাংগঠনিক জেলা, ওয়ার্ড ও ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি তারা। এমনকি ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে অর্ধেক জেলায় সম্মেলন ও কমিটি করতে ব্যর্থ হয়েছে তারা। এই নিয়ে নেতাকর্মীরা ক্ষুব্ধ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: