- ফাইনালে আর্জেন্টিনা, স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের
- যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও জর্ডানে পাল্টা আঘাত ইরানের
- বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হলো ১০টি বিল
- জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর
- মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১
ঢাকায় বিএনপির সমাবেশের আগের দিন আ.লীগের সমাবেশের ঘোষণা
আগামী মাসের ৯ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এদিন বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণে স্টেডিয়ামের ২নং গেইটের সামনে এ সমাবেশ করবে তারা।
এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে লিখিতভাবে দলটির নেতারা অনুমতিও চেয়েছেন।তবে পুলিশ বিএনপিকে এখনো অনুমতি দেয়নি। ‘ঝুঁকি’ যাচাই-বাছাই শেষে বিএনপিকে অনুমতি দেওয়া হবে কি না, তা জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির কর্মকর্তারা।
এছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার এক সমাবেশে বক্তৃতাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: