- মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১
- যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও জর্ডানে পাল্টা আঘাত ইরানের
- বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হলো ১০টি বিল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর
- জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির
- ফাইনালে আর্জেন্টিনা, স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের
মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা বাতিল চেয়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এ রায়ের ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে আর কোনো বাধা নেই। মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিএনপি নেতা মির্জা আব্বাসের মামলাটি বাতিল চেয়ে তার পক্ষে আইনজীবী আবদুর রেজাক খান ও সগীর হোসেন লিয়ন শুনানি করেন। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। সোমবার শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ঠিক করেছিলেন আপিল বিভাগ।
সগীর হোসেন লিয়ন বলেন, মির্জা আব্বাসের ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত আয়কর সংক্রান্ত একটি মামলায় তার দন্ড দেন আদালত। যদিও আপিলে তা বাতিল হয় এবং তিনি খালাস পান। কিন্তু একই রকম ফ্যাক্টসে দুদকও একটি মামলা করে। তাই একই বিষয়ে দুবার মামলা চলতে পারে না বলে তা বাতিলের আবেদন জানিয়েছি। কিন্তু ওই আবেদন বিচারিক আদালত, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে খারিজ হয়েছে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, মির্জা আব্বাসের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম। এতে ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকা তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: