ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

বিএনপি-জামাত আলাদা হতে পারে না: হানিফ

29 August 2022, 6:10:55

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পাকিস্তানের আদর্শে বিশ্বাসী বিএনপি-জামায়াত একে অপরের পরিপূরক, তারা কখনো আলাদা হতে পারে না এবং হবে না। সোমবার (২৯ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা বিএনপি-জামায়াতের সৃষ্টি হয়েছে। তারা আইএসআইয়ের মাধ্যমে পরিচালিত হয়। পাকিস্তানের আদর্শে বিশ্বাসী বিএনপি-জামায়াত একে অপরের পরিপূরক- তারা কখনো আলাদা হতে পারে না, কখনো হবেও না। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে জামায়াতের বেরিয়ে আসার খবর প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ২০ দলীয় জোট এখন কার্যকর নেই। তারা আর বিএনপির সাথে নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে- বিএনপি-জামায়াত কখনো আলাদা হতে পারে না, এটা তাদের রাজনৈতিক কৌশল। কারণ বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ছাত্র শিবিরের এক সমাবেশে বলেছিলো, ছাত্রশিবির-ছাত্রদল এক মায়ের পেটের দুই ভাই। আর এক মায়ের দুই সন্তান বিএনপি এবং জামায়াত। এদের জন্মই হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মাধ্যমে।

তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতে এখন বিচ্ছেদের কথা প্রচার করছে। বাংলাদেশে বিএনপি-জামায়াতের রাজনীতি যতদিন সক্রিয় থাকবে, ততদিন ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হবে না। পাকিস্তানের দোসর বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দিতে হবে। এদের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দিতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: