প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রওশন-কাদের
12 April 2022, 7:26:48
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আজ বাংলা নববর্ষ-১৪২৯ (পহেলা বৈশাখ) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিরোধী দলীয় নেতা রওশন ও বিরোধী দলীয় উপনেতা কাদের প্রধানমন্ত্রীকে কার্ড পাঠিয়ে এই শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধীদলীয় উপ নেতার সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট মো. আবু তৈয়বের কাছ থেকে এই শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: