ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

দেশবিরোধীদের প্রতিহত করতে আমি মুরাদ সবার আগে থাকব

2 March 2022, 8:54:41

যারা শেখ হাসিনা উন্নয়ন বিশ্বাস করে না তারা স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপির দোসর বলে মন্তব্য করেছেন ডা. মুরাদ হাসান। বুধবার (২ মার্চ) বিকেলে পৌর এলাকার শিমলাবাজার বাসস্ট্যান্ডে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের স্বপ্ন ও অঙ্গীকার পূরণের রাজনীতি করে। সরিষাবাড়ী বাস টার্মিনাল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের মধ্যদিয়ে সেটা আবারও প্রমাণিত হলো।জামাত-বিএনপি উন্নয়ন বোঝে না। তারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারতে পারে। দেশবিরোধী কাজে যারা লিপ্ত হবে তাদের প্রতিহত করতে আমি মুরাদ সবার আগে থাকব।

দলের মধ্যে নেতাকর্মীদের বিভাজন করতে একটি চক্র সক্রিয় হয়ে কাজ করছে দাবি করে মুরাদ হাসান বলেন, মিথ্যাচারী করে সরিষাবাড়ী মানুষকে বার বার ধোকা দেয়। দলের মধ্যে এ সব স্বাধীনতা বিরোধীদের আমরা প্রতিহিত করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, থানার পরিদর্শক মীর রকিবুল হক, বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মহাদান ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।

সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, আব্দুল হক তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি সরিষাবাড়ী বাস টার্মিনাল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: