ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

করোনার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

23 February 2022, 6:44:46

করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় টিকা (বুস্টার ডোজ) নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল। শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। বর্তমানে গুলশানে নিজের বাসভবন ফিরোজায় আছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: