স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যাচ্ছেন ওবায়দুল কাদের
21 February 2022, 9:04:22
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রী রুটিন চেকআপের জন্য আজ দুপুর ১২টার দিকে ভারতের দিল্লি যাবেন। দিল্লি মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করার কথা রয়েছে। তবে কবে নাগাদ দেশে ফিরবেন, সেটি নির্ধারিত নয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: