- আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা
- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- ইফতারে তরমুজের শরবতের যত উপকার
- ৩ লক্ষণে বুঝবেন আপনার চুল পড়ার হার স্বাভাবিক না
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
মহাসচিবের স্ত্রীসহ যে ১০ নাম সার্চ কমিটিতে দিয়েছে জাপা
সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) থেকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে দলীয় মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্ত্রী রোকসানা কাদেরসহ ১০ জনের নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেছে। রাষ্ট্রপতি সঙ্গে সংলাপেও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রোকসানা কাদেরের নাম প্রস্তাব করেছিল দলটি। কিন্তু সার্চ কমিটিতে দেওয়া নামের তালিকা প্রকাশ করেনি জাপা। তবে দলটির দায়িত্বশীল নেতাদের সূত্রে তালিকা পাওয়া গেছে। তালিকার প্রথম নামটিই রোকসানা কাদেরের।
এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইদুর রহমান খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্তি সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, মেজর জেনারেল (অ.) আবু নাসের মো. ইলিয়াস, অবসরপ্রাপ্ত জেলা জজ মো. আবদুল মজিদ, সাবেক অতিরিক্ত সচিব মো. ইউসুফ, অবসরপ্রাপ্ত জেলা জজ শামসুন নাহার বেগম এবং সাবেক সচিব মিখাইল শিপারের নাম।
তালিকার বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, তার দল ১০ জনের তালিকা দিয়েছেন। তাতে কার কার নাম রয়েছে, তা প্রকাশ করা হবে না। নাম প্রকাশ হলে বিতর্ক হতে পারে। আওয়ামী লীগসহ অন্যান্যও দল প্রকাশ করেনি।
সার্চ কমিটির কাছে জাপার যে তালিকা রয়েছে তার সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটি অ্যাগ্রিও করবো না, ডিজঅ্যাগ্রিও করবো না।’
জাপা নেতারা নাম প্রকাশ করে মন্তব্য না কলেও একজন প্রেসিডিয়াম সদস্য নামের তালিকার সত্যতা নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনার হতে চান কিনা- এ বিষয়ে রোকসানা কাদেরের বক্তব্য পাওয়া যায়নি।
১৯৮২ সালে মুজিবুল হক চুন্নুর সঙ্গে বিয়ে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা কাদেরের। বিচারকের চাকরি ছেড়ে এরশাদ শাসনামলে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৬ সালের নির্বাচনে এমপি হয়ে উপমন্ত্রী হন চুন্নু। জাপার তালিকায় তার সাবেক দুই সহকর্মী বিচারকের নাম রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: