ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

‘সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও কিছু যায় আসে না

10 February 2022, 5:39:08

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও কিছু যায় আসে না। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রাজ্জাক বলেন, দেশে সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সার্চ কমিটিতে নাম দিলো, কী দিলো না তাতে কিছু যায় আসে না। সার্চ কমিটি তাদের অবস্থান থেকে এমন একটি নির্বাচন কমিশন গঠন করবে। যা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।

তিনি বলেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। ভুঁইফোড় রাজনৈতিক দলও রয়েছে। বিএনপি ২০ দল নিয়ে জোট আছে, এটা বাড়িয়ে আরও ৩০টা দল হতে পারে। কিন্তু দেখতে হবে জনগণের সঙ্গে কতটুকু ঐক্য ও ভিত্তি আছে। দলের সংখ্যা বড় নয়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা (বিএনপি) যতই আন্দোলনের হুমকি দিক না কেন- অতীতের অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা পেয়ে থাকে তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নেবে।

এসময় আওয়ামী লীগের পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) সার্চ কমিটিতে নাম পাঠানো হবে বলেও জানান আব্দুর রাজ্জাক।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: