গণভবনে আ. লীগের সভাপতিমণ্ডলীর সভা বিকেলে
8 February 2022, 10:32:40
আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর এক সভা আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হবে।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি শেখ হাসিনা।
সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: