ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত ও ফরমায়েশি: তথ্যমন্ত্রী

26 January 2022, 7:47:20

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিশ্বের দুর্নীতির সূচকে বাংলাদেশকে ১৩তম আখ্যা দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন প্রকাশ করেছে তা উদ্দেশ্যপ্রণোদিত। বুধবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, টিআইবি একটি এনজিও। তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে চলে। তাদের আমাদের দেশে যে গুরত্ব দেয়া হয় ভারতসহ অন্যান্য দেশে তাদের গুরত্ব দেয়া হয় না। দুর্নীতি নিয়ে টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা দেখে মনে হয় এটি গতানুগতিক ছাড়া কিছু নয়।

মন্ত্রী বলেন, এ ধরনের সংগঠন থাকা ভালো। তবে তাদের কোনো প্রতিবেদন যদি ভুল তথ্য-উপাত্তে হয় এবং ফরমায়েশি, উদ্দেশ্যপ্রণোদিত হলে সেই সংস্থার মানমর্যাদা ক্ষুণ্ণ হয়, সেটি একপেশে হয়। এবারের রিপোর্টটাও গতানুগতিক, একপেশে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সম্প্রতি নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে টিআইবি বিবৃতি দিয়েছে। তারা তো দুর্নীতি নিয়ে কাজ করে। নির্বাচন কমিশন আইন কিংবা নির্বাচন কমিশন গঠন পুরো বিষয়টি রাজনৈতিক। রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দিয়ে টিআইবি প্রমাণ করেছে, তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়। টিআইবির বিবৃতি ও বিএনপির বিবৃতির মধ্যে কোনো পার্থক্য ছিল না।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: