- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
- বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক হচ্ছেন যারা
- এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
- ভারত সফরে পুতিন: হায়দরাবাদ হাউসে শুরু হচ্ছে ২৩তম ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন
- পানিফলের স্বাস্থ্যগুণ
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
- স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হলেন বেনজীর
বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে পরিবর্তন আনা হয়েছে। এই পদে বেনজীর আহমেদকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি শহিদুল ইসলাম বাবুলের স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেনজীর এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতেও রয়েছেন বেনজীর।
শহিদুল ইসলাম বাবুল কৃষক দলের সাধারণ সম্পাদক হওয়ায় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে বেনজীরকে স্থলাভিষিক্ত করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেনজীর আহমেদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: