স্ত্রীসহ করোনামুক্ত হলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপির মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা এবং বাসার অন্য সদস্যরা করোনা পজেটিভ হয়েছিলেন। আজকের সর্বশেষ পরীক্ষার রিপোর্টে সবাই নেগেটিভ এসেছেন।
এর আগে (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখন থেকেই তারা নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। সবাই বাসায় থেকেই চিকিৎসা নেন।
২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলেও এই প্রথম করোনায় আক্রান্ত হলেন মির্জা ফখরুল। যদিও এরইমধ্যে খালেদা জিয়াসহ দলের অনেক নেতাই করোনা আক্রান্ত হন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: