ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

আজ বিএনপি’র বিজয় শোভাযাত্রা

19 December 2021, 12:36:27

মহান বিজয় দিবস উপলক্ষে আজ রোববার (১৯ ডিসেম্বর) বিজয় শোভাযাত্রা করবে বিএনপি।

আজ রোববার দুপুর ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হবে এ শোভাযাত্রা।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রিজভী বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আজ (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরু হবে। বিজয় শোভাযাত্রা সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: