আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে নতুন ৩ মুখ
19 November 2021, 6:55:17
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৩ জন সদস্যকে সভাপতিমণ্ডলীর সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এই নতুন ৩ জনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।
এরা হলেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: