ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

নুরের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ

26 October 2021, 11:44:16

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা রয়েছে। জানা গেছে, অনুমতি পেলে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন দলের ঘোষণা হবে। এই দলের নাম ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসময় দলের পক্ষ থেকে ২১ দফা কর্মসূচি প্রণয়ন করা হবে। নতুন দলের আত্মপ্রকাশের সময় দলটির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। কমিটিতে আহ্বায়ক করা হচ্ছে ড. রেজা কিবরিয়াকে; সদস্য সচিব হিসেবে থাকছেন নুরুল হক নুর। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাদের পাশাপাশি আরও অনেকের থাকার কথা রয়েছে।

নতুন দলের বিষয়ে সাবেক ভিপি নুরুল হক নুর গণমাধ্যমকে বলেছেন, ২৬ অক্টোবর আমাদের নতুন দল ঘোষণা করব। দলের কমিটি হবে ১০১ সদস্য বিশিষ্ট।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: