ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

নির্বাচন-আন্দোলন নিয়ে আজ আইনজীবীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

27 September 2021, 10:46:47

আগামী জাতীয় নির্বাচন ও আন্দোলনের কর্মপন্থা নিয়ে মতবিনিময়ের অংশ হিসেবে আজ সোমবার আইনজীবীদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর প্রথম দফায় দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। এরপরে দ্বিতীয় দফায় গত ২১ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর দলটির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে দলটি।

প্রেসক্লাবে আলোচনাসভা ১ অক্টোবর: এদিকে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য আগামী ১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির আলোচনাসভা অনুষ্ঠিত হবে। শনিবার দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: