- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, তার পরিবার ও রাজনৈতিক সংগঠন বিএনপি।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার গ্রামের বাড়ি বাহারমর্দানে কুরআন খতম, মিলাদ, দোয়া ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে। স্মৃতি পরিষদের উদ্যোগে মৌলভীবাজার শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ বৃক্ষ রোপণ করা হবে। এছাড়া মৌলভীবাজার বিএনপির নেতাকর্মীরা সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবেন। মিলাদ মাহফিলের আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি। বাদ আসর নগরীর হযরত শাহজালালের (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সাইফুর রহমান ১২ বার সংসদে বেশ সফলতার সঙ্গে বাজেট পেশ করেছেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: