- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
কেন্দ্রে নয়, বাসায় টিকা নিতে চান খালেদা জিয়া
করোনাভাইরাসের টিকা গ্রহণে মোবাইল ফোনে এসএমএস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে টিকা কেন্দ্রে গিয়ে নয়, বাসায় টিকা নিতে চান সাবেক এ প্রধানমন্ত্রী।
গত ৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। ৯ দিন পর টিকা নেওয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে তাকে এসএমএস দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ম্যাডামের টিকা গ্রহণের এসএমএসের কথা তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন আমাকে জানিয়েছেন।
তবে খালেদা জিয়া বাসায় নাকি টিকা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেবেন- সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি শায়রুল কবির।
দলীয় সূত্রে জানা গেছে, গুলশানের নিজ বাসভবন ফিরোজায় করোনা টিকা নিতে চান খালেদা জিয়া। সারা দেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এ অবস্থায় তার বাসার বাইরে যাওয়া কোনোভাবেই নিরাপদ নয় বলে মনে করছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা।
তারা চাচ্ছেন খালেদা জিয়াকে বাসায় রেখেই টিকা নেওয়ার ব্যবস্থা করতে। এ জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন বলেও সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ঈদের আগেই যে কোনো সময় টিকা নিতে পারেন ম্যাডাম। কবে তিনি টিকা নেবেন সেটি এখনও সিদ্ধান্ত হয়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: