- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
‘খালেদা জিয়া আগের মতোই আছেন, বিদেশে নেওয়ার উদ্যোগ চলমান’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের মতোই আছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার বিষয়ে দলীয় উদ্যোগ চলমান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সি ইজ ফিলিং বেটার। তিনি আগের মতোই আছেন।’ তিনি বলেন, ‘প্রত্যেকদিন ওনার (খালেদা জিয়া) চেক আপ হয়। টিম অব ডক্টরস আছেন। ডা. এ এফ এম সিদ্দিকী ও ডা. এ জেড এম জাহিদ হোসেন সাহেব রাতে গিয়ে চেক আপ করেন। সপ্তাহে একদিন করে এখন পুরো টিম তাকে দেখবেন।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়টি (দলের উদ্যোগ) অন আছে। এই বিষয়ে অগ্রগতি হলে আমরা অবশ্যই আপনাদের জানাব।’
গত ১৯ জুন রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসার পর খালেদা জিয়া তার গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন। এভারকেয়ার হাসপাতালে করোনা সংক্রমণ ঝুঁকি থাকার কারণে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
গত ১০ এপ্রিল গুলশানের বাসায় করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। সেখানেই তার চিকিৎসা হয়। পরে পোস্ট কভিড জটিলতা নিয়ে গত ২৭ এপ্রিল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: