- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের তিন বিভাগ ও এক জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গা এবং কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সাথে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানান তিনি।
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা বেড়েছে। ফলে গরমও বেড়েছে। সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: