- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
বিদায় নিচ্ছে শীত
বসন্তের শুরুতেই বিদায় নিচ্ছে শীত। বিগত কয়েকদিনে চলা মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেছে। এখন থেকে প্রায় প্রতিদিনই দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। তবে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ এ কে নাজমুল হক গণমাধ্যমকে বলেন, “শীত বিদায় নিতে শুরু করেছে। এখন তাপমাত্রা বাড়বে। আগামী রবিবার থেকে বৃষ্টিপাতের ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে এই পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।”
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা ছাড়া দেশের অন্য কোথায়ও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা ছিল না। মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: