- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট এই চার বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে ভারি বর্ষণের সতর্কবাণীতে এ পূর্বাভাস দেয় আবহাওয়া বিভাগ।
এতে বলা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমি অক্ষ অবস্থান করায় ও একই সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ১৭৮ মিলিমিটার। ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এছাড়াও এসময়ে হাতিয়া (১১৬ মিলিমিটার), ঈশ্বরদী (১৬৩ মিলিমিটার), তেঁতুলিয়া (১১৩ মিলিমিটার) ও চুয়াডাঙ্গায় (৯৯ মিলিমিটার) অতিভারি বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায়, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: