- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ সংস্কারের তথ্য জনগণকে জানানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশ করেছে তার বাইরে মন্ত্রণালয়গুলো নিজেদের উদ্যোগে কী কী সংস্কার এনেছে তা জনগণকে জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সব মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের এ নির্দেশ তিনি।
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, সংস্কার কমিশনের সুপারিশের বাইরেও সব মন্ত্রণালয় এবং বিভাগ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার পদক্ষেপ নিচ্ছে, এসব বিষয় জনগণকে জানানোর জন্য প্রত্যেক মন্ত্রণালয় ও বিভাগকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।
প্রেস সচিব জানান, সংস্কার কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথম দিকের ১২১টির মধ্যে ৭৭টিকে অতি-গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ২৪টি বাস্তবায়ন হয়েছে, বাকিগুলো বাস্তবায়নাধীন আছে।
এ ছাড়াও, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এর বাইরে অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: