- জেন-জি আন্দোলনের চাপে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
- অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মোদি সরকার
- দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা
- হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কাঁঠালের বিচির গুণাগুণ
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০
- স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক
বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেব: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।
এ সময় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে।প্রবাসীদের দেশে আসা-যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয়, আমরা সেই ব্যবস্থা করব।’
বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ উল্লেখ করে প্রবাসীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা। আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না। আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না।’
বিমানে পণ্য পরিবহণের ক্ষেত্রে কার্গো ভাড়া কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। এর জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিমান পরিবহণ দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করেছি। ঢাকা বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কিভাবে সহজে পণ্য পরিবহণ করা যায়, তা নিয়েও আমরা কাজ করছি।’
তিনি বলেন, সাধারণত যাত্রী পরিবহণকে গুরুত্ব দেওয়া হয়। তবে এখন আমরা বিমানে পণ্য পরিবহণকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি।
প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্টসহ সব ধরনের সেবা অনলাইন করা হচ্ছে। এক্ষেত্রে সরকারকে পরামর্শ দিতে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: