- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- দাম কমল জেট ফুয়েলের
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
- ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ মারা গেছেন
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ মারা গেছেন।
রবিবার সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৬২ সালে তৎকালীন ঢাকা হাইকোর্টে আইন-ব্যবসায় নিয়োজিত হন। ১৯৭০ সালে তিনি তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮২ সালের ২৯ জানুয়ারি তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। হাইকোর্ট বিভাগে বিচারপতি পদে থাকাকালে ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন আবদুর রউফ। ১৯৯৫ সালের ১৮ এপ্রিল তিনি প্রধান নির্বাচন কমিশনারের পদ ত্যাগ করেন।
পরে তিনি হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে কাজ শুরু করেন ও ১৯৯৫ সালের জুন মাসে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।
বিচারপতি আবদুর রউফ দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যানও ছিলেন। তিনি জাতীয় শিশু সংগঠন ফুলকুঁড়ি আসরের সভাপতির দায়িত্ব পালন করেন।
বিচারপতি আবদুর রউফ মৃত্যুর আগ পর্যন্ত ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়াহ উপদেষ্টা ছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: