- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চলতি বছরের (২০২৪) হজ কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এ সময় সরকারপ্রধান হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।
এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে চার হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট বৃহস্পতিবার (৯ মে) থেকে শুরু হবে। চলবে ১০ জুন পর্যন্ত। এরপর ২০ জুন থেকে সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে।
এদিকে, হজ ভিসা নিয়ে ৭ মে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না।
এ ছাড়া এই ভিসা সৌদিতে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না বলেও জানায় সৌদি সরকার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: