৫ জেলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
21 December 2023, 11:28:35
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে আজ ৫ জেলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল তিনটায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জনসভাগুলোয় ভাষণ দেবেন তিনি।
আওয়ামী লীগের পক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার দলীয় সভানেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ির নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। বুধবার থেকে সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: