ইন্টারনেট
ADS

সিলেটে নির্বাচনি জনসভায় শেখ হাসিনা

20 December 2023, 5:44:42

সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার বিকাল তিনটা ১০ মিনিটে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভা স্থলে আসেন তিনি।

জনসভায় যোগ দিয়ে উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান দলীয় প্রধান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছোটবোন শেখ রেহানা।

জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সব শহীদ, ১৫ আগস্টের শহীদ ও আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

১৯৫৯ সাল থেকে বারবার সিলেটে এসেছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে আসাটা ছিল বিশেষ। আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর সিলেটে আসি সেবার।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার হত্যার পর যখন প্রথম বাংলাদেশে আসি, ভাঙা বুক নিয়ে আসি, এসেই বলেছিলাম, এই বাংলার মানুষ আমার পরিবার। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাব। আজ সেই বাংলাদেশ এগিয়েছে, এগিয়ে যাচ্ছে।

বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা শুধু লুটপাট করে। মার্কিন যুক্তরাষ্ট্রকে গ্যাস দেওয়ার চুক্তি করে ক্ষমতায় এসেছিল। কিন্তু পরে আর গ্যাস পায় নাই।

আওয়ামী লীগের আমলে গ্যাস উত্তোলন হচ্ছে জানিয়ে তিনি বলেন, আল্লাহ যা দেন মানুষ বুঝে দেন। বিএনপি-জামায়াতকে দিলে লুটপাট করে শেষ করত।

এর আগে বেলা ১টার দিকে সিলেট হযরত শাহজালাল, শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এসময় তার সঙ্গে ছোটবোন শেখ রেহানা ছাড়াও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত করে জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করল ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: