ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

চুনারুঘাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

30 August 2026, 5:16:56

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, চিমটিবিল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে ওই বাংলাদেশি চোরাকারবারিকে বিএসএফ গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পরে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: