- ২ মার্কিন বিমানঘাঁটি ধ্বংস করল ইরান
- দেশে সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
- মুগ্ধ ও সিদ্ধার্থের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি: পুলিশ
- স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির
- সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক-সামরিক চুক্তিতে যেতে হবে: আসিফ মাহমুদ
শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত সিলেট
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছে পুণ্যভূমি সিলেট। এ উপলক্ষ্যে নতুন সাজে সজ্জিত করা হয়েছে পুরো সিলেট নগরী। বিশেষ করে বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, দরগাহ গেট, আম্বরখানা, বিমানবন্দর সড়ক সংস্কার করা হচ্ছে।
এছাড়া, সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাগানো হচ্ছে শোভা বর্ধনকারী বিভিন্ন ফুল গাছ।
বিশেষ করে প্রস্তুত করা হয়েছে নৌকার আদলে জনসভার মঞ্চ। মঞ্চের সামনে বাঁশ দিয়ে চারদিকে শক্ত বেষ্টনী গড়ে তুলা হয়েছে। জনসভায় ঐতিহাসিক কলরেডি মাইক লাগানো হয়েছে।
আজ বুধবার সিলেটে নির্বাচনি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জেয়ারত করবেন। বিকেলে সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। সমাবেশ থেকে বিভাগীয় ১৯ আসনে নৌকার প্রার্থীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা দেবেন।
এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের শ্রদ্ধা ও হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে বরণ করে নিতে সিলেট প্রস্তুত রয়েছে। সিলেট নগরীকে নতুন রূপে সাজানো হয়েছে। আজকের সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: