- জুলাইয়ের প্রথম ১৮ দিনে দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া
- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে যা পাওয়া গেল
- ২০১০-এর সাথে ৭ মিলের কারণে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন!
- ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আভাস
- ফ্যামিলি কার্ডে সঠিক তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন
১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিজয় সরণি স্টেশনে আজ থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে খুলে দেওয়া হয় এ দুটি স্টেশন।
এর আগে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন এবং বিজয় সরণি স্টেশন আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) খুলে দেওয়া হবে। আগামী ৩ মাসের মধ্যে মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু করা হবে।
মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে তিনটি স্টেশন। সেগুলো হলো, কারওয়ানবাজার, শাহবাগ ও কমলাপুর স্টেশন। এক্ষেত্রে শাহবাগ একটু এগিয়ে থাকলেও সিঁড়ি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় কিছুটা পিছিয়ে আছে কারওয়ানবাজার।
চলতি মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হবে। এরপর শুরু হবে রাত পর্যন্ত মেট্রোরেলের চলাচল।
বর্তমানে চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। আজ থেকে এই তালিকায় যুক্ত হলো বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: