- পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত
- সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম, শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা
- এক মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবে মিলছে না মুক্তি
- ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
- সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
- এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি
- গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা
- হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের
দুদিনের সফরে সোমবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী
দুদিনের সফরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরামে অংশ নেবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার বিকাল তিনটায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানান, ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক একটি ফোরাম অনুষ্ঠিত হবে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ফোরামে অংশগ্রহণ করবে।
ব্লুমবার্গের সহায়তায় দোহায় আয়োজন হচ্ছে ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ ফোরাম। এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন আশা করা হচ্ছে।
বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং তা থেকে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করাই এই ফোরামের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে কাতারে যান। সেখানে তিনি ৫-৯ মার্চ দোহায় অবস্থান করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: