Friday 4 September, 2026

For Advertisement

দুদিনের সফরে সোমবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

21 May, 2023 10:55:09

দুদিনের সফরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে ‘থার্ড ‌কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরামে অংশ নেবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার বিকাল তিনটায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানান, ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড ‌কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক একটি ফোরাম অনুষ্ঠিত হবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ফোরামে অংশগ্রহণ করবে।

ব্লুমবার্গের সহায়তায় দোহায় আয়োজন হচ্ছে ‘থার্ড ‌কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ ফোরাম। এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন আশা করা হচ্ছে।

বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং তা থেকে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করাই এই ফোরামের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে কাতারে যান। সেখানে তিনি ৫-৯ মার্চ দোহায় অবস্থান করেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore