- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
- রুকয়া কী, কখন প্রয়োজন?
- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- বাংলাদেশের মাটিতে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: গোলাম পরওয়ার
- জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
দুর্ভিক্ষ আসছে, যে যা পারেন উৎপাদন করেন: প্রধানমন্ত্রী
আগামী বছর দুর্ভিক্ষের শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তিনি সবাইকে যে যা পারেন উৎপাদন করার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (১২ অক্টোবর) ১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রানী এলিজাবেথের শেষকৃত্যে গিয়ে আমি সবার মুখে শুনেছি, আগামী বছর দুর্ভিক্ষ হতে পারে। তাই যে যা পারেন উৎপাদন করেন। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এ ক্ষেত্রে আমরা সহযোগিতার ব্যবস্থা করেছি।তিনি আরও বলেন, করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পণ্যের দাম যেমন বেড়েছে, পরিবহন খরচ তেমনই বেড়েছে। তারপরেও কৃষকদের ভর্তুকি বন্ধ করিনি।
পাশাপাশি সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই টিকা নেবেন। সামনে শীতকাল আসছে। তাই করোনা টিকা নিয়ে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে উদ্দেশে করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিপণ্য বা খাদ্যপণ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যে জিনিসটা সবচেয়ে বেশি উৎপাদিত হচ্ছে, আমাদের সেভাবেই সংরক্ষণাগার গড়ে তুলতে হবে। এর জন্য শিল্পাঞ্চলে সংরক্ষণাগার তৈরি করা যেতে পারে। এর জন্য আমি অর্থায়ন করবো।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: