- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
রবিবার ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার
চার দিনের সফরে রবিবার ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রধান হিসেবে এটিই তার প্রথম বাংলাদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে মিশেল ব্যাচেলেট সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। তিনি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে যাবেন।
মিশেল ব্যাচেলেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। সফর শেষে ঢাকা ছাড়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
মানবাধিকার ইস্যুতে জাতিসংঘ মহাসচিবকে পরামর্শ দেন মিশেল ব্যাচেলেট। তিনি জাতিসংঘে মানবাধিকারবিষয়ক বৈঠকগুলোতে মহাসচিবের প্রতিনিধিত্বও করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: