- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
- মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
- রুকয়া কী, কখন প্রয়োজন?
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পর পবিত্র ফাতেহা পাঠ করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে গণভবন থেকে সকাল ৮টায় পৈতৃক বাড়ি টুঙ্গিপাড়ায় উদ্দেশ্যে সড়কপথে রওনা দেন তিনি।
পদ্মা সেতু অতিক্রমের সময় সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থামিয়ে সেখানে কিছু সময় থেকে বোন শেখ রেহানাকে নিয়ে পিতার সমাধিস্থলে রওনা হন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর পর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর সরাসরি তিনি বঙ্গবন্ধু ভবনে চলে যান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: