- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা
মার্চ পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্তের ৮৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত
২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্তের ৮৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট ১১ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়নের পথে আছে। সোমবার মন্ত্রিসভা বৈঠকে পেশকৃত প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে মন্ত্রিসভায় মোট ৭৪৮টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে, ৬৬টি ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ৮২টি বাস্তবায়নাধীন রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে সভাটি হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে বলেন, ‘২০১৯ সালের জানুয়ারি মাস থেকে মন্ত্রিসভা সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯.০৪ শতাংশ।
২০১৯ সালে মন্ত্রিসভা গৃহীত ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫২টি সিদ্ধান্ত (৯৭.৬৭শতাংশ) বাস্তবায়িত হয়েছে। আর ২০২০ সালে মন্ত্রিসভা গৃহীত ২৫১টি সিদ্ধান্তের মধ্যে ২৩৭টি সিদ্ধান্ত(৯৪.৪২শতাংশ) বাস্তবায়িত হয়েছে। ২০২১ সালে মন্ত্রিসভা গৃহীত ১৮০টি সিদ্ধান্তের মধ্যে ১৪১টি সিদ্ধান্ত (৭৮.৩৩ শতাংশ) বাস্তবায়িত হয়েছে এবং ২০২২ সালের মার্চ পর্যন্ত ৫৯টি গৃহীত সিদ্ধান্তের মধ্যে ৩৬টি (৬১.০২ শতাংশ) সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। খবর: বাসস।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: