ইন্টারনেট
ADS

পদ্মায় সংলাপে বসেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

20 March 2022, 12:19:07

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অষ্টম অংশীদারি সংলাপ (পার্টনারশিপ ডায়ালগ) চলছে। আজ রবিবার সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংলাপ শুরু হয়।

সংলাপে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া দ্বি-পক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পক্ষে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানানো হতে পারে এতে।

দক্ষিণ এশিয়ায় ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে গতকাল শনিবার বিকালে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

সংলাপে নুল্যান্ড মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ডায়ালগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হবেন তারা। এরপর দুপুর ২টায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

প্রতিনিধি দলের অন্য সিনিয়র সদস্যদের মধ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লু এবং নীতিবিষয়ক উপ-আন্ডার সেক্রেটারি আমান্ডা ডরিও আছেন।

জানা গেছে, সংলাপে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চলে বিশেষ করে ঢাকা ও কক্সবাজারের কাছে বিনিয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হবে। এছাড়া ব্লু-ইকোনমির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন কামনা, জলবায়ু পরিবর্তন, ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তা, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, খনিজসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, নৌপরিবহণ প্রভৃতি খাতে মার্কিন সহায়তা নিয়ে আলোচনা হতে পারে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: