- কনসার্টে অঝোরে কাঁদলেন সুনিধি
- লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ ৭ নেতা গ্রেপ্তার
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতিল
- ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার
- প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী
- হরমুজ প্রণালীতে তেল বন্ধ করলে ২০ গুণ শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের
- নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি
- যে ৪ কারণে বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন মুসলমানরা
দ্বিপাক্ষিক বৈঠকে মোমেন-সৌদ
আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগে ড. মোমেন এবং ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে একান্ত বৈঠক হয়।
আজ বুধবার বেলা ১১টার দিকে শুরু হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটারে এ তথ্য জানানো হয়।
দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিদল
বৈঠকের মূল আলোচ্য বিষয় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়। এ ছাড়া দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার, রোহিঙ্গা সংকট এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সংলাপের মধ্য দিয়ে সৌদি আরব থেকে একটি বড় বিনিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি।
এরই মধ্যে সৌদি আরবের বিনিয়োগকারীরা তেল শোধনাগার, পেট্রো কেমিক্যাল কমপ্লেপ, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, খাদ্য ও ওষুধ শিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, সামরিক ও বেসামরিক বিমান রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌরবিদ্যুৎ খাতে ৬০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এছড়াও বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার।
এই বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ, জনশক্তি রপ্তানিসহ যৌথ সহযোগিতার বিষয়ে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
গত মঙ্গলবার দুদিনের সফরে ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ। আজ বুধবার বিকেলেই ঢাকা ছাড়বেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: