১৭ মার্চ সব প্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা
15 March 2022, 9:00:12
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আগামী ১৭ মার্চ দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে সরকার।
মঙ্গলবার এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুজিববর্ষের সময়কাল ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করায় আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলিত হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: