- দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন
- অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মোদি সরকার
- ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু
- হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা
- হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক
- কাঁঠালের বিচির গুণাগুণ
হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় র্যাবের অভিযান
আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ হারানো এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এ অভিযান শুরু হয় বলে ঢাকাটাইমসকে জানান র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল খায়রুল ইসলাম।
তিনি জানান, গুলশানের হোটেল ওয়েস্টিনের পেছনে ৩৬ নম্বর রোডের ৫ নম্বর হাউজে এ অভিযান পরিচালনা করছে র্যাব সদর দপ্তরের কয়েকটি দল।
কী অভিযোগে অভিযান চালানো হচ্ছে জানতে চাইলে লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
গত ২৪ জুলাই আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে বাতিল করা হয় হেলেনা জাহাঙ্গীরের। এরপর থেকে টেলিভিশনে টকশো ও ফেসবুক লাইভে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা তুলে ধরেন। একইসঙ্গে তাকে পদ থেকে সরানোর সমালোচনা করেও বক্তব্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ সরগরম ছিল কয়েকদিন। এরমধ্যেই তার বাসায় অভিযানের খবর পাওয়া গেল।
আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদ্য পদ হারানো সদস্য এবং জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।
সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
চুমকি বলেন, ‘তিনি (হেলেনা) এগুলো আমাদের না জানিয়ে করেছেন। আমি ইতিমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি তাকে অব্যাহতির চিঠি দিয়ে দেয়ার জন্য। আমাদের উপকমিটিতে যেহেতু তিনি নিয়মনীতি ভঙ্গ করেছেন, তাই তার সদস্যপদ আমরা বাতিল করে দিয়েছি।’
এদিকে হেলেনা জাহাঙ্গীর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। সেখান থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: