- কাঁঠালের বিচির গুণাগুণ
- দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন
- অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মোদি সরকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০
- হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা
- স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক
- ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু
টিকা নেওয়ার বয়স ২৫ বছর নির্ধারণ
কোভিড-১৯ এর টিকা গ্রহণের সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। ফলে ২৫ বছর বয়স হলেই বাংলাদেশি নাগরিকরা এখন থেকে করোনাভাইরাসের টিকা নিতে পারবেন।
বৃহস্পতিবার থেকে সরকারের সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে ২৫ বছর বয়স হলেই টিকার রেজিস্ট্রেশন করা যাচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছিল, দেশের সবাইকে টিকার আওতায় আনতে বয়সসীমা ১৮ বছর নির্ধারণ করার কথা ভাবছে সরকার।
এদিকে আগামী ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন পরিষদ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা গ্রহণ করা যাবে এমন ঘোষণা দিয়েছে সরকার।
দেশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরদিন টিকার জন্য নিববন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার।
সেদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর থেকে ধীরে ধীরে টিকা গ্রহণের বয়সসীমা কমিয়ে আনে সরকার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: