- শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান
- মাটির আরও গভীরে কিছু অনুভূত হচ্ছে, জানাল ফায়ার সার্ভিস
- গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ
- স্কুলে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- ভোট ১২ ফেব্রুয়ারি, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা ৬টায়
বলিউডে মিডিয়ায় তোলপাড়, সোনাক্ষী ১৬ মাসের গর্ভবতী হিসেবে বিশ্বরেকর্ড!
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি নিজের এক মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন। গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাদের দাম্পত্যের বয়স প্রায় এক বছর চার মাস, অর্থাৎ ১৬ মাস। বিয়ের পর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা, মা হচ্ছেন কি সোনাক্ষী—এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে।
সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হওয়ায় নেটিজেনদের মধ্যে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা কি না। এই প্রসঙ্গে সোনাক্ষী নিজেই মুখ খুলেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, “মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম।”
সোনাক্ষী ব্যাখ্যা করেন, শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন, আর সেটিই ভুলভাবে সংবাদে প্রকাশিত হয়েছে।
এর আগে, ১৫ অক্টোবর তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে স্বামী জাহিরের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাক্ষী। মূল আয়োজনের প্রবেশপথে এগোতে গিয়ে জাহির মজা করে বলেন, “দেখো, সামলে”, এবং সোনাক্ষী সেই মুহূর্তে হেসে ফেলেন। ওই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’ নিয়ে চর্চা শুরু হয়।
শেষ পর্যন্ত অভিনেত্রী নিজেই হাসতে হাসতে জল্পনার ইতি টানেন এবং জানিয়ে দেন, সবটাই মিডিয়ার কল্পনা, বাস্তবে তিনি সুস্থ ও ঠিক আছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: