ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

ত্বকের ক্যানসারের ঝুঁকি কমায় টমেটো

20 February 2025, 2:33:16

আমরা রোজ যে সমস্ত ফল কিংবা সবজি খাই, তার মধ্যেই এমন কিছু গুণাগুণ রয়েছে, যা বিভিন্ন মারণ রোগ প্রতিরোধ করতে সক্ষম। এর বেশিরভাগই আমাদের অজানা। কোন সব্জি কোন রোগ প্রতিরোধ করে, তা আমাদের বেশিরভাগ মানুষেরই জানা নেই। যেমন, টমেটো ।

বিজ্ঞানীরা জানাচ্ছেন যে, টমেটোতে এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ত্বকের ক্যানসারের পাশাপাশি, বিভিন্ন প্রকার হৃদরোগ প্রতিরোধ করতে, রক্ত পরিশুদ্ধ করতে, টক্সিন রিমুভ করতে, দৃষ্টিশক্তি উন্নত করতে, কোলেস্টেরলের মাত্রা কম করার মতো উপকারও করে টমেটো ।

টমেটো কাঁচা হোক কিংবা তরলরূপে, সব প্রকারেই ত্বকের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে টমেটো ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: